গাজীপুরের শ্রীপুরে গঙ্গাপূজা স্নান উৎসবের নামে করোনা কালীন সময়ে প্রশাসনের মুখোমুখি জোয়া ও মাস্ক বিহীন বিশাল মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের স্নান ঘাটায় গত দুদিন ধরে এ মেলার উদযাপন চলছে। আজ শুক্রবার( ৯ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, স্নান উৎসবের নামে এখানে চলছে জোয়া খেলা, নানা রকমের দোকান পাঠ, স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সহ নানান রকমের লোকজনের সমাগম। দ্বিতীয় ধাপের করোনা কারীন লকডাউনের মধ্যে চলছে এই মেলা। মেলায় আসা দর্শনার্থীদের মধ্য সরকার ঘোষিত লকডাউন সময়ে কারো মুখে মাস্ক পড়তে দেখতে পাওয়া যায়নি। এ বিষযে বরমী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন জানান, আমি এখানে গিয়ে ছিলাম জোয়ারীদের বের করে দেওয়া হয়েছে ও মেলা আয়োজকদের বলেছি তাদের পূজা শেষ করে তাড়াতাড়ি মেলা বন্ধ করে দেওয়ার জন্য। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন এর সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিপ করেননি। তাই ওসির বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।